কনটেন্টে যান

DSA শেখা, ধাপে ধাপে

ছোট উদাহরণ, স্পষ্ট ছবি আর নিজের হাতে code লিখে Data Structures ও Algorithms শিখুন। ব্যাখ্যা বাংলায়; technical term ও code English-এ।

বাঁ পাশের sidebar-এ অধ্যায় ও পড়ার ক্রম সাজানো আছে। ফোনে ওপরের menu খুললে একই তালিকা পাবেন। প্রতিটি অধ্যায়ের অনুশীলন তালিকায় বাংলা সমাধানের নোট ও official problem আলাদা link হিসেবে দেওয়া আছে। ওপরের search-এ বাংলা বা English topic লিখে খুঁজতে পারেন। প্রতিটি পৃষ্ঠার শুরুতে সেই নোটের .md download আছে।

একটি বিষয় শেখার চার ধাপ

ধাপ কী করবেন কখন পরের ধাপে যাবেন
১. ধারণা অধ্যায়ের পরিচয় ও ব্যবহার পড়ুন কোন সমস্যার জন্য structure-টি দরকার বলতে পারলে
২. ছবি ছোট input নিয়ে প্রতিটি state নিজে আঁকুন পরের ধাপে কোন মান বা pointer বদলাবে অনুমান করতে পারলে
৩. অনুশীলন তালিকা থেকে প্রথম problem খুলে নিজে চেষ্টা করুন example ও edge case দিয়ে code যাচাই করলে
৪. পুনরাবৃত্তি নোট বন্ধ করে আবার ব্যাখ্যা ও code লিখুন কোথায় এই কৌশল ব্যবহার করবেন বলতে পারলে

Graph-এর তীর সম্পর্ক বা চলার দিক বোঝায়; code-এর পাশে দেওয়া table প্রতিটি ধাপের মান দেখায়। বড় diagram ও table ফোনে পাশে scroll করা যায়। শুধু final output মেলালেই শেষ নয়—কেন কাজ করে সেটিও বলুন।


কোথা থেকে শুরু

একদম নতুন বা rusty হলে এখান থেকে:

  1. Math fundamentals — Level 0: Absolute Basics
  2. প্রথম সম্পূর্ণ lesson: 001 — Even or Odd → 002 — Sum of Digits → 003 — Count Digits

সব chapter (basic → advanced)

# Chapter কী শিখবে Interview-গুরুত্ব
01 Math fundamentals ১৫০ problem-এ math-based programming (১২ level) Level 0–8 জরুরি
02 Arrays & Strings two pointers, sliding window, prefix sum ⭐ সবচেয়ে জরুরি
03 Linked List slow/fast pointer, reversal ⭐ জরুরি
04 Stack & Queue monotonic stack/deque ⭐ জরুরি
05 Hashing frequency, complement (Two Sum) ⭐ সবচেয়ে জরুরি
06 Recursion & Backtracking subsets, permutations, N-Queens ⭐ জরুরি
07 Trees traversal, BST, LCA, diameter ⭐ জরুরি
08 Heap / Priority Queue top-K, two heaps ⭐ জরুরি
09 Graphs BFS, DFS, Dijkstra, topo sort ⭐ জরুরি
10 Disjoint Set Union union-find, cycle, MST মাঝারি
11 Segment & Fenwick Tree range query, point update CP-বেশি, পরে
12 Dynamic Programming state, transition, memo/tabulation ⭐⭐ #1 filter
13 Interview Master Problems cross-topic, mock format ⭐ শেষ ধাপ

সহায়ক: note লেখার templates · কীভাবে contribute করবে · এই site কীভাবে চালাবে।


রোজ কীভাবে পড়বে (2–3 ঘণ্টা)

  1. ~40 min theory — একটা topic-এর concept + visual-explanation।
  2. ~80–110 min solving — আগে নিজে চেষ্টা (২০–৩০ min), তারপর note মেলাও।
  3. আটকে গেলে ৩০–৩৫ min পর note/editorial → আবার scratch থেকে লেখো → revision list।
  4. রবিবার = সপ্তাহের ২–৩টা ভুল-করা problem আবার solve।
  5. নিজের অগ্রগতি আলাদা করে লিখে রাখুন: চেষ্টা করেছি → সমাধান করেছি → সাহায্য ছাড়া আবার পেরেছি। নোট লেখা আছে মানেই আপনি problem solve করেছেন, এমন নয়।

শুরু করুন পড়ার পরিকল্পনা থেকে। সময়ের চেয়ে বোঝার মানকে গুরুত্ব দিন; দরকার হলে একই topic-এ আরও একদিন অনুশীলন করুন।